বিনোদন

জোভান-পায়েলের ঈদ বিশেষ নাটক ‘হ্যাপি ডিভোর্স’

প্রবাহ রিপোর্ট ঃ আসন্ন রোজার ঈদে দর্শকদের বিনোদনের খোরাক জোগাতে নির্মাতা তপু খান নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘হ্যাপি ডিভোর্স’। টিউন তেহরিনের রচনায় এই নাটকের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। এক দম্পতির সন্তানধারণের গল্প দিয়ে সাজানো হয়েছে নাটকটির চিত্রনাট্য, যেখানে জোভান ও পায়েলের মা-বাবা এবং পরিবারের সদস্যদের নানা কা-কারখানা ও হাস্যরসের মধ্য দিয়ে সমসাময়িক বাস্তবতার চিত্র তুলে ধরা হয়েছে। গত সপ্তাহে শুটিং শেষ হওয়া এই নাটকটি ঈদ উপলক্ষে ইউটিউবে প্রকাশ করা হবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে জোভান জানান, গল্পটি মূলত তাদের সন্তান নেওয়াকে ঘিরে, কারণ জোভানের মা-বাবা নাতি-নাতনির মুখ দেখতে চান। সবাই মিলে একটি ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করেছেন বলে জানান এই অভিনেতা। অভিনেত্রী কেয়া পায়েলের মতে, ঈদের নাটক হিসেবে এটি দর্শকদের জন্য বেশ উপভোগ্য হবে এবং গল্পের ব্যতিক্রমী ভাবনা সবার ভালো লাগবে। নাটকটিতে দীর্ঘদিন পর একঝাঁক সিনিয়র শিল্পীর উপস্থিতি দেখা যাবে। জোভানের বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করেছেন সুব্রত ও শামীমা নাজনীন। এছাড়া কেয়া পায়েলের মা হিসেবে রোজী সিদ্দিকী এবং বোন ও দুলাভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন তাহমিনা সুলতানা মৌ ও সমাপ্তি মাসুক।
নির্মাতা তপু খানের যতœশীল নির্মাণের প্রশংসা করে অভিনেত্রী রোজী সিদ্দিকী ও মৌ জানান, বড় কাস্টিং ও সুন্দর গল্পের এই কাজটি নিয়ে তারা বেশ আশাবাদী। সব মিলিয়ে দর্শকপ্রিয় হওয়ার সব উপাদানই রয়েছে ‘হ্যাপি ডিভোর্স’ নাটকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button