স্থানীয় সংবাদ

যশোরে ইয়াবা বেচাকেনার অভিযোগে যুবক গ্রেফতার

যশোর ব্যুরো ঃ ইয়াবা বেচাকেনার সময় আমিনুর (৪২) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয়ের একটি টিম। রোববার ২১ জানুয়ারী সন্ধ্যায় শহরের রাজা বরদাকান্ত রোডস্থ একটি মুদী দোকানের পাশ থেকে তাকে গ্রেফতার করে। সে শহরের আশ্রম সড়কের পশ্চিম অংশ জুয়েল সাহেবের বাড়ির ভাড়াটিয়া মৃত আবুল মুন্সীর ছেলে। এ ঘটনায় কোতয়ালি থানায় রাতে মাদক আইনে মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেল সূত্রে জানাগেছে, একটি টিম গোপন সূত্রে খবর পেয়ে রোববার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৫ টার পর অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ আমিনুরকে গ্রেফতার করে। সোমবার ২২ জানুয়ারী দুপুরে তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button