স্থানীয় সংবাদ
চিতলমারী প্রেসক্লাবের কমিটি গঠন

সভাপতি মেরাজ, সম্পাদক শাহিদুল
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাট জেলার চিতলমারী প্রেক্লাবের এক বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকাল ৪টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় উপজেলা মোড়ে বার্ষিক সাধারন সভার সিদ্ধান্তে মেরাজুল খানকে সভাপতি ও শেখ শাহিদুল ইসলামকে সাধারন সম্পাদক করে ২০২৪ সালের কমিটি গঠন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন চিতলমারী প্রেসক্লাবের সাবেক সভাপতি মুন্সী দেলোয়ার হোসেন, সাংবাদিক এম জাহিদ, মীর মাসুদ হুসাইন, মোঃ কামরুজ্জামান খান (পিকলু), সুখময় ঘরামী, মোঃ রুহুল আমিন, এস কে সাজেদুল হক, রনিকা বসু মাধুরী, শেখ শের কামাল, মোঃ শাহিন মুন্সী, মোঃ বাদশা মুন্সী, মোঃ জাহাঙ্গীর হোসেন বিন্দু সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যগণ।



