স্থানীয় সংবাদ

রামপালে পরীক্ষা শেষে বাড়ী ফেরার পথে ৩এসএসসি পরীক্ষার্থী সন্ত্রাসী হামলায় আহত

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের রামপাল উপজেলায় পরিক্ষাশেষে বাড়ী ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছে ৩ জন এসএসসি পরিক্ষার্থী। উপজেলার বড় কাটালী মাধ্যমিক বিদ্যালয়ের ৩ পরীক্ষার্থী বৃহস্পতিবার দুপুরে স্থানীয় পেড়িখালী ফুলপুকুরিয়া মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হয়ে আহত হয়েছে। আহতদের রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় গোলাম কিবরিয়া নামের আহত এক পরিক্ষার্থীর মামা জনি শেখ রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানায় লিখিত অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, উপজেলার বড় কাটালী গ্রামের মোঃ জিয়াউর রহমানের ছেলে বড় কাটালী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী পারভেজ শেখ (১৭), ভোজপাতিয়া গ্রামের আ. লতিফ শেখের ছেলে গোলাম কিবরিয়া (১৮) ও একই গ্রামের মো. বাদশা শেখের ছেলে আলিফ বৃহস্পতিবার রামপাল সরকারি কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। পরিক্ষাশেষে বাড়ী ফেরার পথে পেড়িখালীর ফুলপুকুরিয়া মোড়ে পৌছলে সংঘবদ্ধ একটি সন্ত্রাসী দল গায়ে পড়ে তাদের উপর হামলা করে। আহতরা জানায়, ফুলপুকুরিয়া গ্রামের জিন্নাহ ইজারাদারের ছেলে আব্দুল্লাহ ইজারাদার, মো. নাসির হোসেনের ছেলে মিম ও সানিসহ অজ্ঞাত আরো ১০/১২ জন তাদের উপর হামলা করে। সন্ত্রাসীরা তাদের বুট দিয়ে গোড়ায় ও কিল ঘুষি মেরে আহত করে। এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা বলেন বিষয়টি জানার সাথে সাথে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য রামপাল থানা পুলিশকে বলা হয়েছে। যারাই জড়িত থাকুক কাউকেই ছাড় দেয়া হবে না। রামপাল থানার ওসি সোমেন দাশ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button