মেডিকেল বিশ^বিদ্যালয় স্থাপন করে এ অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

# অভিনন্দন বিবৃতিতে আ’লীগ নেতৃবৃন্দ #
স্টাফ রিপোর্টার ঃ খুলনায় শেখ হাসিনা মেডিকেল বিশ^বিদ্যালয়ের জমি অধিগ্রহণসহ অবকাঠামো উন্নয়নে ১৮৭৫ কোটি টাকা বরাদ্দ দেয়ায় প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মেডিকেল বিশ^বিদ্যালয় স্থাপন করে এ অঞ্চলের মানুষের প্রত্যাশা পূরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এই মেডিকেল বিশ^বিদ্যালয় স্থাপনের মধ্য দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চল তথা বাংলাদেশের নতুন প্রজন্ম নানা ধরনের জটিল রোগ নিয়ে গবেষণা করতে পারবে। সেই লক্ষ্যে বিশে^র সাথে প্রতিযোগিতায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ চিকিৎসা ক্ষেত্রে আরো একধাপ এগিয়ে গেল। এই বিশ^বিদ্যালয়ের যাবতীয় উন্নয়ন কাজ যথাসময়ে শেষ করে প্রতিষ্ঠানের শিক্ষা ও গবেষণা কার্যক্রম পূর্ণাঙ্গরুপে চলবে এটাই এই অঞ্চলের মানুষের প্রত্যাশা। অবিলম্বে বরাদ্দকৃত অর্থ ছাড় করে অধিগ্রহণ ও অবকাঠামো উন্নয়ন কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ঠদের প্রতি আহবান জানিয়েছেন, সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।

