স্থানীয় সংবাদ
খুলনায় আজ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবিতে ইসলামী আন্দোলনের মিছিল

খবর বিজ্ঞপ্তিঃ অব্যাহত ইসরাইলী আগ্রাসন বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার(১৭ মে) বিকাল ৪টায় খুলনা নিউমার্কেট বায়তুন নূর মসজিদ চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর এবং জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। আজকের মিছিলে দলমত নির্বিশেষে তৌহিদী জনতা কে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, নগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ আল গালিব।



