স্থানীয় সংবাদ

নগরীতে মাদক বিক্রির আধিপত্য ধরে রাখতেই ঘটছে সংঘর্ষ ও হত্যাকাণ্ড

# গত ৮ মাসে নগরীতে তিন খুন, নগরীতে আশিক গ্রুপ, নুর আজিম গ্রুপ, গ্রেনেড বাবু গ্রুপ, টিপসি, ডেঞ্জার, গোল্ডেন বয়েজ, ইব্রাহিম গ্রপ, রয়েল গ্রুপ, সাব্বির গ্রুপসহ শতাধিক গ্যাং সক্রিয় রয়েছে। এসব গ্রুপের মধ্যে বর্তমানে আশিক গ্রুপ, গ্রেনেড বাবু গ্রুপ ও নুর আজম গ্রুপটি বেশি শক্তিশালি বলে জনশ্রুতি রয়েছে #

কামরুল হোসেন মনি ঃ খুলনা মহানগরীতে এলাকাভিত্তিক মাদক বিক্রির আধিপত্য ধরে রাখতে বার বার হত্যাকা-ের মতো সংঘর্ষের ঘটনা ঘটছে। গ্রেনেড বাবু, আশিক ও নূর আজিম গ্রুপের অনুসারিরা মাদক কেনাবেচার আধিপত্য বিস্তার দ্বন্দ্বে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। এর বাইরে টিপসি, ডেঞ্জার, গোল্ডেন বয়েজ, ইব্রাহিম গ্রুপ, রয়েল গ্রুপ, সাব্বির গ্রুপসহ শতাধিক গ্যাং সক্রিয় রয়েছে। এদের ছত্রছায়ায় মাদকের নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই নগরীর বিভিন্ন পাড়া মহল্লায় উঠতি বয়সি যুবকরা চাঁদাাবজি, ইভটিজিং, ধর্ষণ ও হত্যার মতো ঘটনায় জড়িয়ে পড়ছে। গত ৮ মাসে নগরীতে আধিপত্য বিস্তার ও মাদকের অর্থ লেনদেন নিয়ে দ্বন্দ্বে তিনটি খুনের ঘটনা ঘটেছে। এসব হত্যাকা-ের সাথে জড়িত গ্রেফতারকৃতরা পুলিশের কাছে এমন তথ্য দিয়ে স্বীকারোক্তি দিয়েছেন । পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ মে রনি সরদার (২৪) নামে এক যুবককে গুলি চালিয়ে হত্যা করে আশিক গ্রুপের সন্ত্রসীরা। নিহত রনিও এই গ্রুপের সদস্য ছিলো। মাদকের অর্থ লেনদেন নিয়ে দ্বন্দ্বে নিজের দলের হাতে খুন হন রনি। এ হত্যাকা-ের দিন রাতেই খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নগরীতে বিভিন্ন এলাকায় সাড়াশি অভিযান চালিয়ে ওয়ান শুটারগান, দুটি পিস্তলের গুলি, ধারালো ছুরি ও বিপুল পরিমাণ গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের কাছে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। এ ঘটনায় নিহতের মা মমতাজ বেগম বাদি হয়ে ২৯ মে খুলনা সদর থানায় মামলা করেন। মামলার এজাহারে ১৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও ৫/৬ জনকে আসামি করা হয়। এর আগে একই বছরে ২৩ জানুয়ারি নগরীর ময়লাপোতা মোড়ে সাদিকুর রহমান নামে আরেক যুবককে গুলি করে হত্যা করা হয়। তিনিও মাদক সিন্ডিকেট ও আধিপত্য বিস্তার দ্বন্দ্বে দীর্ঘদিন বাইরে থাকার পর এলাকায় ফিরলে হত্যাকা-ের শিকার হন। সে এক সময়ে গ্রেনেড বাবুর অনুসারী ছিলো। এছাড়া সর্বশেষ গত ২০২৩ গত ৫ অক্টোবর নগরীতে ইমন শেখ হত্যাকা-টিও ঘটেছিল মাদক বিক্রির ঘটনাকে কে›ন্দ্র করে। ওই সময়ে ইমনের বাবা সানোয়ার শেখ জানিয়েছিলেন, ইয়াবা বিক্রির সিন্ডিকেটের সদস্যরা তার ছেলেকে হত্যা করেছে। পুলিশের সূত্র থেকে জানা গেছে, ইমনের বাড়ি ছিল নগরীর গোবরচাকা এলাকায়। এক বছর আগে তিনি লেখাপড়া ছেড়ে দিয়েছিলেন। পরে তিনি মাদক বিক্রি শুরু করেন। তবে ওই এলাকায় আগে থেকেই মাদক বিক্রির সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করত গ্রেনেড বাবু গ্রুপের অনুসারী সৌরভ। তার সঙ্গে কালা তুহিন, চিংড়ি পলাশ, ব্লাক রাজুসহ কয়েকজন মিলে গোবরচাকা এলাকায় মাদক সরবরাহ করত। তবে ইমন শেখ ও তার সঙ্গীরা অন্য কোনো গ্রুপের কাছ থেকে ইয়াবা এনে গোবরচাকা এলাকায় বিক্রি শুরু করেছিল। যার ফলে হত্যাকা-ের ঘটনা ঘটে। এই তিনটি হত্যাকা- মুলত মাদক বিক্রির আধিপত্য কেন্দ্রে করেই ঘটে বলে পুলিশ ওই সময় জানিয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, সম্প্রতি এধরনের হত্যাকা-ের ঘটনায় নগরীতে গ্রেনেড বাবু, আশিক ও নূর আজিম গ্রুপ নামে তিনটি সিন্ডিকেট মাদক কেনাবেচার আধিপত্য বিস্তার দ্বন্দ্বে এ ধরনের অপরাধ ঘটনা ঘটাচ্ছে। গ্রুপের প্রধানরা কে কোথায় মাদক বিক্রি করবে ঠিক করে দেয়। এরা আত্মাগোপনে থাকে ও ঘটনা ঘটিয়ে পালিয়ে যায়। তিনি বলেন, মাদক কারবার, অস্ত্র ব্যবসায় জড়িতদের সব তথ্যই পুলিশের কাছে আছে। ব্যাটে বলে হলেই তাদের গ্রেফতার করা হবে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, নগরীতে আশিক গ্রুপ, নুর আজিম গ্রুপ, গ্রেনেড বাবু গ্রুপ, টিপসি, ডেঞ্জার, গোল্ডেন বয়েজ, ইব্রাহিম গ্রপ, রয়েল গ্রুপ, সাব্বির গ্রুপসহ শতাধিক গ্যাং সক্রিয় রয়েছে। এসব গ্রুপের মধ্যে বর্তমানে আশিক গ্রুপ, গ্রেনেড বাবু গ্রুপ ও নুর আজম গ্রুপটি বেশি শক্তিশালি বলে জনশ্রুতি রয়েছে। নগরীর শেখপাড়া, রূপসার লবণচরা, টুটপাড়া, বালুর মাঠ, গোবরচাকা গাবতলা মোড়, হাজী ইসমাইল রোড, শেখপাড়া খলিল চেম্বার মোড়, বানিয়াখামার, সোনাডাঙ্গা বাসন্ট্যান্ড, খালিশপুর , ৪নং ঘাট, মুজগুন্নী, দৌলতপুরসহ বিভিন্ন এলাকায় মাদক সিন্ডিকেট সক্রিয় রয়েছে। কেএমপির বিশেষ শাখার প্রতিবেদন অনুযায়ী, নগরীতে অস্ত্র ও মাদকের ব্যবসায় নিয়ন্ত্রণ করে এই তিনটি গ্রুপ। আর এলাকাভিত্তিক মাদক বিক্রির আধিপত্য ধরে রাখতে তারা বার বার হত্যাকা-ের মতো সংঘর্ষে জড়িয়ে পড়ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button