যশোরে স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তনের ঘটনায় মামলা স্ত্রী গ্রেফতার

যশোর ব্যুরো ঃ স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগে কোতয়ালি থানায় সোমবার ১০ জুন মামলা হয়েছে। মামলাটি করেন, আহত মঈনুর হক রছি (৩২) এর সহোদর জাহিদুল হক। সে নড়াইল জেলার লোহাগড়া থানার লক্ষীপাশা গ্রামের মৃত তৌহিদুল হকের ছেলে মামলায় আসামী করেন, নড়াইল সদর থানার কামালপ্রতাপ গ্রামের বর্তমানে যশোর এসপি বাংলোর বিপরীত পাশে ষ্টেফিন বিশ^াসের বাড়ির ভাড়াটিয়া মৃত সৈয়দ লুৎফুল কবির বাবুলের মেয়ে ছোট ভাইয়ের স্ত্রী সৈয়দা তাজিন আখি।
মামলায় বাদি উল্লেখ করেন, বাদির ছোট ভাই মঈনুল হক রছির স্ত্রী সৈয়দা তাজিন আখি খুবই রাগী,জেদী,হিং¯্রসহ সন্ত্রাসী প্রকৃতির মহিলা। বাদির ভাই তার স্ত্রী নিয়ে র্দীঘদিন ধরে যশোর শহরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। এরই জের ধরে গত ৮ জুন রাত অনুমান ১২ টার সময় দু’জনের মধ্যে বাক বিতন্ডার এবং হাতাহাতির ঘটনা ঘটে। ঐ রাতে বাদির ভাইকে কৌশলে চেতনানাশক ঔষধ খাওয়ার ফলে সে গভীর ঘুমে অচেতন হয়ে পড়ে। রোববার ৯ জুন বেলা ১১ টায় উক্ত ভাড়াটিয়া বাড়িতে মঈনুল হক রছির স্ত্রী সৈয়দা তাজিন আখি ঘুমন্ত অবস্থায় পূর্ব পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে পুরুষাঙ্গ আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় রছিকে মারধোর করে আহত করে। রছির ডাক চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে এসে বাদির ভাইকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ সৈয়দা তাজিন আখিকে গ্রেফতার করে সোমবার ১০জুন আদালতে সোপর্দ করেছেন।

