বিভিন্ন স্থানে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের আরও খবর

প্রবাহ ডেস্ক
“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্যে বিভিন্ন স্থানে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর আরও সংবাদ।
দাকোপ
নানা কর্মসূচির মধ্যদিয়ে খুলনার দাকোপে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো মাছের পোনা অবমুক্তকরণ, র্যালী, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান, মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিশেষ প্রামাণ্য চিত্র প্রদর্শন। উপজেলা মৎস্য অধিদপ্তর এসব অনুষ্ঠানের আয়োজন করেন। বুধবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। স্বাগত বক্তৃতা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রণজিৎ কুমার। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, অধ্যক্ষ অসিম কুমার থন্দার, পানখালী ইউপি চেয়ারম্যান ছাব্বির আহম্মেদ শেখ, আ‘লীগনেতা অসিত বরণ সাহা, দাকোপ পেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ^াস, সম্পাদক জি.এম রেজা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মৎস্য চাষী রাজীব সানা, সঞ্জয় সরদার প্রমুখ। সভার পূর্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা সদর চালনা পৌর সভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
পাইকগাছা
খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান বলেছেন মৎস্য সম্পদ আমিষের চাহিদা পূরণের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র বিমোচন ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় সংসদের লেকে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে মৎস্য সম্পদ উন্নয়ন ও মৎস্য সপ্তাহকে সামাজিক আন্দোলনে রূপ দিয়েছিলেন। তিনি বলেন, জাতির পিতার যোগ্য উত্তরসূরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আওয়ামী লীগ সরকার মৎস্য সম্পদ উন্নয়নে বাস্তবমুখী কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় ব্যাপকভাবে দেশে মাছের উৎপাদন বেড়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য সম্পদ উৎপাদনে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার মাধ্যমে মাছেÑভাতে বাঙালি প্রবাদটি সার্থক করেছেন। দেশে বর্তমানে মাছ মাংসের কোন ঘাটতি নেই উল্লেখ করে এমপি রশীদুজ্জামান পরিবেশ বান্ধব মৎস্য সম্পদ উন্নয়নে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা ও পরামর্শ দেন। পাশাপাশি প্রজনন মৌসুমে সবধরণের মাছ আহরণ থেকে বিরত থাকতে সকলের প্রতি আহ্বান জানান। তিনি বুধবার সকালে নির্বাচনী এলাকা পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এরআগে তিনি বর্ণাঢ্য সড়ক র্যালিতে নেতৃত্বদেন এবং উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম, ওসি ওবাইদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী মন্ডল। পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, কাজল কান্তি বিশ^াস, জিএম আব্দুস সালাম কেরু, সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) এর নির্বাহী পরিচালক ঈমান উদ্দীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ মন্ডল, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ, বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, মেরিন ফিশারিজ কর্মকর্তা কাওসার আহমেদ আকন, এসডিএফ কর্মকর্তা নাসিম আনসারী, ক্ষেত্র সহকারী রণধীর সরকার ও চিংড়ি চাষী আলহাজ¦ জিএম রেজাউল করিম। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি স্মরূপ চিংড়ি চাষী হিসেবে লতার আদর্শ মৎস্য খামারের রমেশ সানা, মৎস্য চাষী হিসেবে আলহাজ¦ জিএম রেজাউল করিম, মৎস্য ব্যবসায়ী হিসেবে কাগুজী মৎস্য আড়ৎ এর শওকত মোড়ল, ব্লু স্টার হ্যাচারীর বাবন কান্তি দাশ ও মৎস্যজীবী সংগঠন হিসেবে দেবদুয়ার মৎস্যজীবী সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ফুলতলা
“ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উপলক্ষে ফুলতলা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি ও উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে উপজেলার শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ আকরাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শেখ ইকবাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু, ইউপি চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু ও সরদার মনিরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সেলিম সুলতান। অনুষ্ঠানে সফল কার্প মৎস্য চাষে আইয়ান ফিশারিজ ও এ্যাকোয়াকালচার, খাদ্য উৎপাদনে জয় ফিড মিলস লিঃ, রেনু উৎপাদনে সাউথ বে (প্রাঃ) লিঃ, শিং মাছ উৎপাদনে শিমলা বেগম ও মাছের পোনা উৎপাদনে ইনজামামুল হককে পুরস্কৃত করা হয়। এছাড়াও মৎস্য সেক্টরের সাথে জড়িত সফল ব্যক্তিবর্গকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
বটিয়াঘাটা
খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য ননী গোপাল মন্ডল এমপি বলেছেন, বাংলাদেশ আজ মাছ উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে । মৎস্য অধিদপ্তরের নতুন নতুন প্রযুক্তি ও খামারীদের প্রশিক্ষণের মাধ্যমে দেশের পুষ্টির চাহিদা পূরণ পূর্বক বিদেশে রপ্তানি করেও বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে জাতীয় রাজস্বে ব্যাপক ভূমিকা রেখে চলেছে। দেশের দক্ষিণাঞ্চল তথা বাগেরহাট, খুলনা ও সাতক্ষীরা জেলার কিছু অঞ্চলে বানিজ্যিক ভিত্তিতে চিংড়ি চাষ করে স্বাবলম্বীর পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টিও হচ্ছে। বুধবার বেলা সাড়ে ১২ টায় বটিয়াঘাটা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা গুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান’র সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোতাহার হোসেন শিমু, ভাইস চেয়ারম্যান তুহিন রায়, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা লায়লা। সহকারী মৎস্য কর্মকর্তা এস এম আমীর আলী”র স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ কুমার দাস, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ অভিজিৎ মল্লিক, বীর মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, আ’লীগ নেতা রবীন্দ্রনাথ সরকার, বিএম মাসুদ রানা, উপজেলা যুবলীগ নেতা পলাশ রায়,সাবেক ছাত্রলীগ নেতা আজিজুর রহমান, সাংবাদিক গাজী তরিকুল ইসলাম, সাংবাদিক শুভ বিশ্বাস,আ’লীগ নেতা প্রদীপ কুমার দত্ত, হালিয়া থেকে কৃষ্ণেন্দু , অলোক মল্লিক, ইসমাইল হোসেন, সরদার হাফিজুর রহমান, মৎস্যজীবী কৃষ্ণ পদ রায়, মালতি রায়, ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান মনি সহ শতশত মৎস্য চাষী বৃন্দ। অনুষ্ঠানের পূর্ব এক বর্ণাঢ্যর্ যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করেন। পরবর্তীতে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয় ।
তেরখাদা
তেরখাদা বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপিত হয়েছে। তেরখাদা উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী। বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালী, তারপর উপজেলা পরিষদের পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ, সকাল ১১টায় মোল্যা এহিউল ইসলাম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা ৪ আসনের সাংসদ জননেতা আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিনে উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জননেতা এসএম আবুল হাসান মুসাল্লী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয় মোঃ উবায়দুল্লাহ বাবু ও সারমিন আক্তার বিথী, তেরখাদা থানা অফিসার ইনচার্জ সরদার মোশারেফ হোসেন, উপজেলা আলীগ সভাপতি এফএম অহিদুজ্জামান ও সেক্রেটারী কেএম আলমগীর হোসেন, উপজেলা প.প. কর্মকর্তা তানিয়া সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান। মৎস্যজীবীদের মধ্যে বক্তব্য রাখেন বলাই লাল বালা। মৎস্যজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্যজীবীদের কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক বালা, সেক্রেটারী কালিপদ, বোরান উদ্দিন, অক্ষয় কুমার, আঃ হাফিজ মোল্যা, কৃষকলীগ সভাপতি নাজমুল হোসেন, প্রেসক্লাবের সভাপতি নুর মোহাম্মদ সিফাত, সেক্রেটারী বাছিতুল হাবিব প্রিন্সসহ উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক মৎস্যজীবীবৃন্দ। সপ্তাহব্যাপী মৎস্য সপ্তাহ ২০২৪ গত মঙ্গলবার থেকে শুরু হয়ে আগামী ৫ আগষ্ট সোমবার পর্যন্ত চলবে বলে জানা যায়। গত মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে এ বিষয়ে একটি প্রস্তুতিমূলক আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
কয়রা
কয়রা উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছ। সকাল ১০ এ উপলক্ষে কয়রা সদরে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসাররুলী বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জিএম মোহসিন রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলাভাইস চেয়ারম্যান নাছিমা আলম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অতিরিক্ত দায়িত ¡প্রাপ্ত উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সৈকত মল্লিক। আরও বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসারত পনকুমার বর্মন, যুবউন্নয়ন অফিসার মোঃ রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, মৎস্য ব্যবসায়ী আঃকুদ্দুস, মৎস্যজীবি কোহিনুর আলম, ঘের ব্যবসায়ী আছাদুল হাওলাদার প্রমুখ।
মোংলা
মোংলায় জাতীয় মৎস্য সপ্তাহ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে শুভ উদ্বোধন করেন সাবেক উপমন্ত্রী ও স্থানীয় সাংসদ বেগম হাবিবুন নাহার এমপি। মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম’র আয়োজন করে মোংলা উপজেলা প্রশাসন। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর পুকুরে বিভিন্ন প্রকারের মাছের পোনা অবমুক্ত করেন সাংসদ হাবিবুন নাহার। পরে উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না’র সভাপতিত্বে আলোচনা সভা ও মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, মাছ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য। বর্তমান সরকার মৎস্য সেক্টর রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মৎস্য সম্পদ রক্ষায় মৎস্য সুরক্ষা আইন আমাদেরকে মেনে চলতে হবে। মৎস্য সপ্তাহ পালন অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, সহকারী প্রোগ্রামার (উপজেলা আইসিটি অফিসার) সৌমিত্র বিশ্বাস, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সবুজ বৈরাগী, মেরিন ফিসারিজ অফিসার সালজার রহমান, মংস্য চাষী, জেলে, মৎস্য বিক্রেতা, মৎস্য খাদ্য বিক্রেতা, হ্যাচারি মালিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মোংলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ৩০শে জুলাই থেকে আগামী ৫ই আগস্ট পর্যন্ত নানা কর্মসূচীর আয়োজন করেছে উপজেলা মৎস্য বিভাগ।
অভয়নগর
যশোরের অভয়নগরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, ডা. সাফিয়া খানম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ এফ এম অহেদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা আহসান কবির, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য চাষীগন ও সাংবাদিকবৃন্দ। জাতীয় মৎস্য সপ্তাহে মুরগীর বিষ্টা ব্যবহার করলে জেল ও জরিমানা করার হুঁশিয়ারি প্রদান করা হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পাবদা ও কার্প মাছ চাষে বিশেষ অবদান রাখায় যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কুলসুম এগ্রো ফার্মের মালিক এনামুল হক বাবুল ৩১ জুলাই ঢাকায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে সকালে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে বিশেষ পুরস্কার গ্রহণ করেন।
ভেড়ামারা
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় আয়োজিত উপজেলা অডিটোরিয়াম হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মকুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, পৌর মেয়র আনোয়ারুল কবীর টুটুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট আলম জাকারিয়া টিপু, ভেড়ামারা সরকারি কলেজের ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েল প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী শিরীন।



