স্থানীয় সংবাদ

বিভিন্ন স্থানে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

প্রবাহ ডেস্ক
“অভয়াশ্রম গড়ে তুলি- দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে বিভিন্ন স্থানে স্থানীয় মৎস্য বিভাগের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
ডুমুরিয়া
“অভয়াশ্রম গড়ে তুলি- দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে খুলনার ডুমুরিয়া উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কর্মসুচীর শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রথম দিনে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। এ সময় আরও বক্তব্য রাখেন ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাসুদ রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, ইন্সট্রাক্টর মোঃ মনির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, সহকারি মৎস্য কর্মকর্তা মোঃ মহাসিন আলী ও তরিকুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারি মৎস্য কর্মকর্তা প্রনব কুমার দাস ও অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন শেখ আমজাদ হোসেন। সভা শেষে মাছ চাষে বিশেষ অবদান ও সফল চাষী হিসেবে পুরস্কার গ্রহন করেন সাংবাদিক শেখ মাহতাব হোসেন, অধ্যাপক নিত্যানন্দ মন্ডল, মারুফ সরদার, প্রশান্ত ঘোষ ও কৃষ্ণপদ বৈরাগী, শেখ শাহিনুর রহমান। আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্ত্বর প্রদক্ষিণ করে।
অভয়নগর
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই শ্লোগানে যশোরের অভয়নগর জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হকের সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল। আমন্ত্রিত অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মহিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রভাষক দেবাশীষ রাহা। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। রবিবার ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট রবিবার পর্যন্ত দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত হবে।
নড়াইল
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি ” এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ ( ১৮-২৪ আগস্ট) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিস, নড়াইল এর আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ করে এ সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। পরে নড়াইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে ব্যাানার ফেষ্টুনসহকারে একটি বর্ণাঢ্য র‌্যালী শুরু হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। জেলা মৎস্য কর্মকর্তা এইচ,এম, বদরুজ্জামান এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ^াস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলেল উপ-পরিচালক মোঃ জসিমউদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, মৎস্য চাষী, মৎস্যজীবি, গণমাধ্যম কর্মি, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। এ সপ্তাহে মৎস্য পোনা অবমুক্ত করণ,আলোচনা সভা, হাট-বাজারসহ গুরুত্বপূর্ন স্থানে মাইকিং এর মাধ্যমে প্রচার, প্রামান্য চিত্র প্রদর্শন, মৎস্য মেলা, ফরমালিন বিরোধী অভিযান ও মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামান্য চিত্র প্রদর্শন, মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা, পুরস্কার বিতরণসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মোংলা
মোংলায় ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে মাছের পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণসহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ অফিসার্স ক্লাবে আলোচনা সভায় উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী। এসময় বক্তারা মৎস্য সম্পদ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান। তাঁরা মাছের ক্ষতিকর খাবার ব্যবহার বন্ধ এবং অবৈধ কারেন্ট জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার ওপর জোর দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা জোবায়ের হোসেন, মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন, উপজেলা বিএনপি সভাপতি আ. মান্নান হাওলাদার, সাংবাদিক নুর আলম শেখ প্রমুখ। আলোচনা সভার শেষে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য তিনজন সফল মৎস্যচাষী ও উদ্যোক্তাদের পুরস্কৃত করা হয়। বিশেষ অবদানের জন্য সম্মাননা ক্রেস্ট পান- এস আলম নাসিং পয়েন্টের মালিক মোঃ শাহ আলম শেখ, বাগদা উৎপাদনে মতিয়ার রহমান মোল্লা ও তেলাপিয়া মাছ উৎপাদনে হুমায়ুন কবির।
বেনাপোল
দিবসটি উপলক্ষে, যশোরের শার্শা উপজেলায় এক বর্ণাঢ্য র‌্যালী, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা, ক্রেষ্ট বিতরণ, অনুষ্ঠিত হয়েছে।মৎস্য চাষে নিরলস পরিশ্রম এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে অগ্রণী ভূমিকা রাখায় জাতীয় মৎস্য সপ্তাহ দিবস- উপলক্ষে ‘মাছ চাষ ও বাণিজ্যে শ্রেষ্ঠ’ হিসেবে সম্মাননা পেয়েছেন শার্শার উদ্যোক্তা কুদ্দুস আলী বিশ্বাস। দেশের আমিষের চাহিদা পূরণে তিনি দীর্ঘদিন ধরে মিঠাপানিতে মাছ চাষ করছেন; পাশাপাশি উদ্বৃত্ত মাছ বিদেশে রপ্তানি এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রজাতির মাছ আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ নিশ্চিত করে আসছেন। এর মাধ্যমে তিনি যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি সরকারের রাজস্ব আয়ে রেখেছেন উল্লেখযোগ্য অবদান। শার্শা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কমপ্লেক্স ভবনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে তাঁকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা কাজী নাজিব হাসান। সঞ্চালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ বালা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র কৃষি কর্মকর্তা দীপক কুমার সাহা, সমবায় কর্মকর্তা আব্দুর রাশেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান ববি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষি, মৎস্যজীবী ও সুধীবৃন্দ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button