স্থানীয় সংবাদ

চেকপোস্টে ট্রাকচাপা, বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

জামালপুরে পুলিশের চেকপোস্ট এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী মরদেহ সড়কে রেখে তিন ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে শেরপুর ব্রিজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেনÍ শেরপুর জেলা সদরের কেন্দুয়ার চর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন এবং তার ছেলে ইসতিয়াক আহম্মেদ।
তাদের সঙ্গে থাকা পাঁচ বছরের শিশু আবরার আহত হলেও প্রাণে বেঁচে গেছে। তারা জামালপুর থেকে শেরপুরে যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় পুলিশ চেকপোস্টে দায়িত্ব পালন করছিল। এ সময় শেরপুরগামী একটি ট্রাককে থামানোর সংকেত দিলে তার পেছনে থাকা মোটরসাইকেলটি সামনে দিয়ে বের হওয়ার চেষ্টা করে।
ঠিক তখন বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষুদ্ধ জনতা পুলিশ সদস্যদের ওপর হামলা চালায় এবং মরদেহ দুটি সড়কে রেখে অবরোধ করেন।
ফলে ওই সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। মরদেহ উদ্ধারের চেষ্টা করা হলেও বিক্ষুব্ধ জনতার কারণে তা সম্ভব হয়নি।”

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনাস্থলে পুলিশ চেকপোস্ট ছিল বলে নিশ্চিত করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button