স্থানীয় সংবাদ

নিখোঁজের পাঁচ দিন পর ইজিবাইক চালক রানার মরদেহ উদ্ধার

খুমেক প্রতিনিধি ঃ খুলনা মহানগরীতে নিখোঁজের পাঁচ দিন পর ইজিবাইক চালক মো: রানা (৩০) নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নৌ পুলিশের একটি দল রেলিগেট শ্মশানঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত রানা হাওলাদার দৌলতপুর কুলিবাগান এলাকার বাসিন্দা। তার পিতার নাম মিন্টু হাওলাদার। পরিবার সূত্রে জানা যায়, পাঁচ দিন আগে থেকে তিনি নিখোঁজ ছিলেন। গত দুই দিন আগে দৌলতপুর থানায় একটি জিডিও করা হয়, অনেক খোজাখুজির পরও তার সন্ধান পাওয়া যায়নি, তবে তার ইজিবাইকটি পুলিশ উদ্ধার করতে পেরেছে, কিন্তু রানাকে আর আমরা জীবিত ফিরে পেলাম না, স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অর্ধ গলিত মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত অব্যাহত আছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button