স্থানীয় সংবাদ

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে প্রেসক্লাবের বিভিন্ন কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি ঃ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ঃ একুশের প্রথম প্রহরে (শুক্রবার) দিবাগত রাত ১২.০১ মিনিটে শহিদ হাদিস পার্কের শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। ২১ ফেব্রুয়ারি শনিবার বেলা ১১.৩০ মিনিটে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ক্লাবের সকল স্থায়ী ও অস্থায়ী সদস্যকে এ সকল কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button