যশোরে গলায় ফাঁস দিয়ে এক পলিটেকনিক ছাত্রের আত্মহত্যা

যশোর ব্যুরো ঃ যশোর শহরে পারিবারিক বিরোধের জেরে নাঈম ইসলাম (২১) নামে এক পলিটেকনিক ছাত্র আত্মহত্যা করেছেন। শুক্রবার ২০ ফেব্রুয়ারি দুপুরে শহরের উপশহর সি ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। নাঈম ইসলাম মাগুরা সদর উপজেলার পাল্লা বেলতলা গ্রামের রেজাউল ইসলামের ছেলে। তিনি যশোর পলিটেকনিক ইনস্টিটিউট-এর তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার কারণে তিনি যশোর শহরের উপশহর সি ব্লকে পারভেজ মাসুদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে নাঈম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। শুক্রবার ২০ ফেব্রুয়ারি দুপুরে নিজ ঘরে তিনি গলায় ফাঁস দেন। বিষয়টি টের পেয়ে তার স্ত্রী তাসফিয়া ও সহযোগী ইয়াসিন হোসেন দ্রুত তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতাল-এ নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে আনার আগেই নাঈমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কোতয়ালি থানায় অপমৃত্যু মামলাহয়েছে।তবে আত্মহত্যার কারণ কেউ কিছু বলতে পারছেনা।



