জাতীয় সংবাদ

নারী সেজে ইমোতে প্রতারণা : যুবকের ৫ বছরের কারাদ-

প্রবাহ রিপোর্ট : রাজশাহীতে ইমো হ্যাক করে প্রতারণার অভিযোগে রাজু আহমেদ (২৭) নামের এক যুবককে পাঁচ বছরের কারাদ- দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদ- দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। রাজু আহমেদ নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া ভাঙ্গাপাড়া গ্রামে আজিজুর রহমান সেন্টুর ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, অভিযুক্ত ব্যক্তি নারী সেজে সামাজিক মাধ্যম ইমোতে একটি অ্যাকাউন্ট খুলেছিলেন। এ অ্যাকাউন্টটি ব্যবহার করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এক নারী ও তার প্রবাসী বোন জামাইয়ের ইমো অ্যাকাউন্ট হ্যাক করেন। এরপর আইডি ফিরিয়ে দিতে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী ২০২২ সালের ১৪ ডিসেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর বিষয়টি তদন্তের জন্য নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়। পুলিশ তদন্ত করে আসামির পরিচয় নিশ্চিত হওয়ার পর ২০২৩ সালের ১৩ মার্চ তাকে গ্রেপ্তার করে। সেদিন পুলিশ বাদী হয়ে রাজুর বিরুদ্ধে লালপুর থানায় মামলা করে। ইসমত আরা আরও জানান, আদালত একটি ধারায় আসামি রাজুকে দুই বছর সশ্রম কারাদ- ও দুই লাখ টাকা জরিমানা করেন। জরিমানার এ অর্থ অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেওয়া হয়েছে। আরেক ধারায় তিন বছরের কারাদ-ের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার এ অর্থ অনাদায়েও ছয় মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দিয়েছেন আদালত।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button