জাতীয় সংবাদ

তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট হবে ২৯ মে

প্রবাহ রিপোর্ট : ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ভোট ২৯ মে। গতকাল বুধবার কমিশন বৈঠক শেষে এই তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। তিনি বলেন, মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ২ মে, মনোনয়ন যাচাই-বাছাই ৫ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬—৮ মে। আপিল নিস্পত্তি ৯ থেকে ১১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ১৩ মে এবং ভোট ২৯ মে। তিনি বলেন, ২১টি উপজেলায় ভোট হবে ইভিএমে। বাকিগুলোয় ব্যালট পেপারে ভোটগ্রহণ করা হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button