জাতীয় সংবাদ

শেখ হাসিনাসহ মন্ত্রীদের ভিসা প্রত্যাহার নিয়ে মন্তব্য করতে নারাজ মার্কিন দূতাবাস

প্রবাহ রিপোর্ট : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য মন্ত্রীদের ভিসা প্রত্যাহার নিয়ে মন্তব্য করতে রাজি নয় ঢাকার মার্কিন দূতাবাস। গতকাল মঙ্গলবার ঢাকায় মার্কিন দূতাবাসের কাছে গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্র শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সাবেক সরকারের মন্ত্রী, উপদেষ্টা ও কর্মকর্তাদের মার্কিন ভিসা প্রত্যাহার করেছে কিনা। এ বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি বলেন, ভিসা রেকর্ডগুলো মার্কিন আইনের অধীনে গোপনীয়। তাই, আমরা পৃথক ভিসার বিষয়ে বিস্তারিত আলোচনা করি না। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত সোমবার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। সে পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদও ভেঙে দেওয়া হয়েছে। অনেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের যুক্তরাষ্ট্রের ভিসা রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button