সাতক্ষীরায় চিংড়িতে অপদ্রব্য জেলি মিশ্রনকারি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাবের অভিযান

# ২ জনকে সাজা, ৩০০ কেজি চিংড়ি ধ্বংস #
স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় হোয়াইট গোল্ড চিংড়িতে অপদ্রব্য জেলি মিশ্রনকারি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান করে ২ জনকে সাজা প্রদান এবং ৩০০ কেজি চিংড়ি ধ্বংস করেছে র্যাব-৬। র্যাব সূত্র জানায়, ১৪ নভেম্বর র্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর সাতক্ষীরার সমন্বয়ে সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধীন হিজল ডাঙ্গা বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে অবৈধভাবে চিংড়িতে অপদ্রব্য পুশ করা অবস্থায় ভোক্তা অধিকার সংরক্ষন আইনে অসাধু ব্যবসায়ী রবিন্দ্রনাথ সরকার’কে ৩ তিন মাসের বিনাশ্রম কারাদন্ড, মোঃ রফিকুল ইসলাম’কে ১০ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করে। এ সময়ে ৩০০ কেজি পুশকৃত চিংড়ি মাছ, ১০ লিটার বিষাক্ত জেলী ও ১১ টি সিরিঞ্জ ধ্বংস করা হয়। এবং ১৫০ কেজি পুশ করার জন্য অপেক্ষামান চিংড়ি জব্দ করিয়া এতিম খানায় বিতরণ করা হয় ও চিড়িংতে পুশ কাজে ব্যবহৃত সরঞ্জমাদি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। সাজাপ্রাপ্ত আসামীদের সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে এবং জব্দকৃত চিংড়ি ও সরঞ্জামাদি ধ্বংস করা হয়েছে।


