কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নির্বাচন থেমে থাকবেনা, বাধা দিলেইকঠোর হাতে দমন হবে : হানিফ
রেজাউল করিম রেজা ঃ কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এখন থেকে শুধু বর্হিবিভাগে রোগী দেখার কার্যক্রম চালু হলো। মঙ্গলবার বেলা ১২টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি বিভিন্ন অবকাঠামোর সাথে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল উদ্বোধন ঘোষণা করেন। এসময় কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, এমপি। পরে প্রধানমন্ত্রীর পক্ষে মেডিকেল কলেজ ও হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করে সেখানে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন। এসময় হানিফ সাংবাদিকদের বলেন, মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধনের মধ্য দিয়ে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবী পুরণ হলো। সারাদেশে এরকম উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগন আবারও শেখ হাসিনার পক্ষেই রায় দেবে। হানিফ বলেন কাল পরশুর মধ্যে তফসিল ঘোষনা হবে। এই নির্বাচন বাধাগ্রস্ত করতে বিএনপি ও তার সমমনা দলগুলো তৎপরতা চালাচ্ছে। এতে কোন লাভ হবেনা। নির্বাচন যথা সময়েই হবে। যারা অবৈধভাবে বাধা দেবে তাদের কঠোর হাতে দমন করা হবে। আর কোন দলের জন্য নির্বাচন থেমে থাকবেনা। এসময় কুষ্টিয়ার দৌলতপুর আসনের এমপি আ.ক.ম সারোয়ার জাহান বাদশা, কুমারখালী-খোকসা আসনের এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মাহবুবুর রহমান খান বক্তব্য রাখেন। উল্লেখ্য, তিন দফা সময় বাড়িয়ে গত এক যুগেও নানা অনিয়মের ফলে কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মান কাজ শেষ হয়নি। এর ফলে নির্মান ব্যয় বেড়েছে প্রায় ৪০৭ কোটি টাকা। তৃতীয়বার মেয়াদ বাড়িয়ে চলতি বছরের ৩১ ডিসেম্বরে এরকাজ শেষ হবার কথা রয়েছে। এখন পর্যন্ত ৮৮ শতাংশ কাজ হয়েছে। মানুষের স্বাস্থ্যসেবার কথাচিন্তা করে বর্হিবিভাগে রোগী দেখা কার্যক্রম শুরু করা হলো।


