স্থানীয় সংবাদ
৫২০ পিস ইয়াবা, ২৬ লিটার মদ গাঁজাসহ চার মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- মোঃ মুন্না শাহ্(৩৪), কাজী জাকারিয়া ইসলাম(২২), মোঃ আমির হোসেন মোল্যা(৩৩), মোঃ রাসেল মোল্লা(২৪)। এদেরকে বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৫২০ পিস ইয়াবা ট্যাবলেট, ২৬ লিটার মদ এবং ১০০ গ্রাম গাঁজা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ টি মামলা দায়ের করা হয়েছে।



