স্থানীয় সংবাদ

দেশকে এগিয়ে নিতে ও মানুষের সেবা করতে নৌকায় ভোট চাই

পথসভায় সেখ জুয়েল এমপি

স্টাফ রিপোর্টার ঃ খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থেকে দেশকে ধ্বংস করেছে। লুটেরা বিএনপি এতিমের অর্থ আত্মসাৎ করেছে। দুর্নীতি করে সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিএনপির নেতা আর জামায়াত রাজাকার, যুদ্ধাপরাধী। এরা দেশকে ধ্বংস করে দেবে। ধ্বংসের হাত থেকে নৌকাই আপনাদের রক্ষা করবে। দেশের উন্নয়ন-অগ্রগতি অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নৌকা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়ন-সমৃদ্ধি হয়েছে। নৌকাই এ দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবে। তাই দেশকে এগিয়ে নিতে ও মানুষের সেবা করতে দেশের মানুষের কাছে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ২১নং ওয়ার্ডের হেরাজ মার্কেট এলাকায় নৌকা প্রতীকের গণসংযোগ করেন। এসময়ে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও খুলনা নৌ-পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল, সেখ সালাহউদ্দিন জুয়েল এমপির পুত্র শেখ ফারজান নাসের, আওয়ামী লীগ নেতা মো. তরিকুল আলম খান, কাজী জাহিদ হোসেন, সফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, শেখ শাহজালাল হোসেন সুজন, এস এম আসাদুজ্জামান রাসেল, কাউন্সিলর ইমাম হোসেন চৌধুরী ময়না, কাউন্সিলর ইমরুল হাসান, মোহাম্মদ আলীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button