স্থানীয় সংবাদ

রেলিগেট ঢাকা ট্রেডিং হাউজে মতবিনিময় সভায় এস এম কামাল

স্টাফ রিপোর্টার ঃ কাঁচা পাট রপ্তানিতে বিশেষ অবদান রাখা ও সর্বোচ্চ রেমিটেন্স অর্জনকারী প্রতিষ্ঠান খুলনার দৌলতপুরে ঢাকা ট্রেডিং হাউস লিমিটেডের উদ্যোগে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষে মতবিনিময় সভা রবিবার রাত ৮টায় ঢাকা ট্রেডিং হাউজ চত্বরে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টাকা ট্রেনিং হাউজ লিমিটেড ব্যস্থাপনা পরিচালক আলহাজ্ব মোঃ টিপু সুলতান। প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। সম্মানিত অতিথি ছিলেন মহানগর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক,খুলনা ৩ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম কামাল হোসেন, সাবেক রাষ্ট্রদূত, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারি মোঃ মমতাজ হোসেন। সম্মানিত অতিথি বক্তৃতায় খুলনা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম কামাল হোসেন বলেন, উৎসব মুখর পরিবেশে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারনা।দেশরতœ,জননেত্রী,সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন। আজ সেটি বাস্তবায়ন হয়েছে।এখন আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইশতেহার ঘোষণা করেছেন । সেখানে নতুন প্রজন্মের কর্মসংস্থানের কথা থাকবে । সেখানে তাদের বেকার সমস্যা দূর হবে। সে কারণে নতুন প্রজন্মের যারা ভোটার তারা শেখ হাসিনা ও নৌকা প্রতীকের পক্ষে রায় দিবে। শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভোটের ও ভাতের অধিকার বাস্তবায়ন করেছেন।বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত করেছেন। তাই আমি বলব, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতীক নৌকা, শেখ হাসিনার প্রতীক নৌকা, উন্নয়নের প্রতীক নৌকা, গণতন্ত্রের প্রতীক নৌকা, মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা এদেশের মানুষ বিশ্বাস করে নৌকায় ভোট দিয়ে কখনো প্রতারিত হয় না,বঞ্চিত হয় না।নৌকায় যতবার ভোট দিয়েছে তখনই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। দেশ ও মানুষের উন্নয়ন হয়েছে। তুলনামূলক ভাবে অতীতে যারা ক্ষমতায় ছিল,তাদের চেয়ে নৌকায় ভোট দেওয়ার কারণে জননেত্রী শেখ হাসিনার আমলে ভালো আছে এ দেশের মানুষ।তাই এবারের নির্বাচনটা নৌকা প্রতীকের ও শেখ হাসিনার জনপ্রিয়তা এবং তার উন্নয়ন। এ অঞ্চলের মানুষ আমাকে ভালবাসে তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি তাদের সেবক হয়ে কাজ করব। ৭ জানুয়ারি সকলকে ভোট কেন্দ্রে উপস্থিত থেকে নৌকা প্রতীকে ভোট প্রদান করে পঞ্চম বার শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন আওয়ামী লীগের সভাপতি ও বিজেএ’র সাবেক চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, ঢাকা ট্রেডিং হাউস লিমিটেডের নির্বাহী পরিচালক সোহেলী পারভীন, আলহাজ শেখ কাওছার আলী, সুজিত কুমার ভট্টাচার্য লক্ষন, ঢাকা ট্রেডিং হাউজ লিমিটেড ব্যবস্থাপক পরিতোষ হালদার কানু,শেখ মাহাবুব রহমান, ১ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত মিনা, ২ নং ওয়ার্ড কাউন্সিলর এস এম মনিরুজ্জামান মুকুল, শেখ গোলাম মোস্তফা,৪ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম রব্বানী টিপু, সাবেক কাউন্সিলর মাকসুদ হাসান পিকু, আছিফুর রশিদ আছিফ,শাকিল আহমেদ,মিতা বাগর্চী,গাজী অহিদুজ্জামান অহিদ,মোঃ জাহিদুর রহমান,আবুল কালাম আজাদ, সুপ্রসাত গোস্বামী,মোঃ শাহাবুদ্দিন,মোঃ হুমাওনসহ প্রতিষ্ঠানের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও পাট ব্যবসায়ীবৃন্দ। অনুষ্টান সঞ্চলনায় ছিলে রেলিগেটকে এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শাওন আহম্মেদ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button