স্থানীয় সংবাদ

জাতীয় সমাজসেবা দিবস আজ

তথ্য বিবরণী : আজ ২ জানুয়ারি খুলনায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হবে। দিবসটি উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মেলা অনুষ্ঠিত হবে। দিবসের এবারের প্রতিপাদ্য ‘সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’। ২ জানুয়ারি সকাল সাড়ে নয়টায় রেলস্টেশন থেকে খুলনা জেলা সমাজসেবা কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি বের হবে। পরে জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। ২ ও ৩ জানুয়ারি খুলনা জেলা সমাজসেবা কমপ্লেক্সে সকাল ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button