উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা নিশ্চিত করতে নৌকায় ভোট দিন

গণসংযোগ ও পথসভায় এস এম কামাল
স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম কামাল হোসেন বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশ আবার জঙ্গী রাষ্ট্রে পরিণত হবে। দেশ আবার অন্ধকারে যুগে ফিরে যাবে। তবে বাংলুাদেশের মানুষ আর অন্ধকারে ফিরে যেতে চায় না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণেই বাংলাদেশের উন্নয়ন সম্ভব হয়েছে। এত নিষ্ঠা ও ভালোবাসা নিয়ে দেশের উন্নয়নে আর কেউ কাজ করবে না। বর্তমান সরকার ভূমিহীন ও গৃহহীনদের বিনামূল্যে বাড়ি দিয়েছে, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে। আড়াই কোটি শিক্ষার্থীকে উপবৃত্তি দেয়া হচ্ছে, যেন দেশবাসী আর কষ্ট না পায়। তিনি আরো বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা নিশ্চিত করতে আমরা পরিকল্পিতভাবে সবকিছু করে যাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশের মানুষের কেউ গৃহহীন ও অতি দরিদ্র থাকবে না। দেশের মানুষ চায় এ অগ্রযাত্রা অব্যাহত থাকুক এবং এক্ষেত্রে কেউ যেন বাধা সৃষ্টি করতে না পারে। এজন্য বাধাদানকারী ষড়যন্ত্রকারীদের সমুচিত জবাব দিতে ও দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৭ জানুয়ারী নৌকায় ভোট দিন।
বুধবার দিনব্যাপী খুলনা-৩ আসনের ১১, ১২ ও ১৪নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহমেদ, খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু, মহানগর আওয়ামী লীগের কার্যনিুর্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক সর্দার আলী আহমদ, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী এনায়েত আলী আলো, সাধারণ সম্পাদক মো. শাহজাহান জমাদ্দার, ১১নং ওয়ার্ড কাউন্সিলর মো. খালেদ হোসেন, আওয়ামী লীগ নেতা মিনহাজুর রহমান উজ্জল, আনোয়ার হোসেন, বেলায়েত হোসেন, সোহেল বিশ^াসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



