স্থানীয় সংবাদ

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ২

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে কথিত সীমানা পিলারসহ দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার ভোর রাতে আশাশুনি থানার গোয়ালডাঙ্গা গ্রামের জিয়ারুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে উক্ত কথিত সীমানা পিলারসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন আশাশুনির গোয়ালডাঙ্গা গ্রামের মৃত আফছার সানার ছেলে মোঃ জিয়ারুল ইসলাম (৪৫) ও একই উপজেলার কচুয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে মোঃ শাহজামান সানা (৪০)। পুলিশ জানায়, আশাশুনি থানার গোয়ালডাঙ্গা গ্রামের জিয়ারুল ইসলামের বাড়িতে সীমানা পিলার কেনা বেচা করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ এর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে কথিত সীমানা পিলারসহ হাতে নাতে আটক করা হয় জিয়ারুল ইসলাম ও শাহজামান সানাকে। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আশাশুনি থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-১৫।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button