অতিঃ পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলামের শাশুড়ির ইন্তেকাল

কেএমপির শোক
খবর বিজ্ঞপ্তি : খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা’র শাশুড়ি সেলিনা বেগম গতকাল (৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক পৌনে ১২টায় নিজ বাড়িতে মস্তিষ্কের রক্তক্ষরণ জনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্নালিল্লাহি ….. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার স্বামী শেখ হাসান আলী একজন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজ সেবক। তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জননী ছিলেন। তিনি মৃত্যুকালে অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার পুত্র জনাব মোঃ তুহিন হাসান একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং জ্যেষ্ঠ কন্যা মোছাঃ মুন্নি খাতুন একজন গৃহিনী ও কনিষ্ঠ কন্যা মোছাঃ তানজিরা মুক্তি একজন প্রথিতযশা আইনজীবী। বাগেরহাট জেলার রামপাল থানাধীন ঝনঝনিয়া গ্রামে মরহুমার জানাযা নামাজ এবং দাফন কার্য সম্পন্ন হবে। খুলনা মেট্রোপলিটন পুলিশ পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।



