স্থানীয় সংবাদ

খেলাধুলা মানুষের মন ও শরীরকে সুস্থ ও সতেজ রাখে

বটিয়াঘাটায় জেলা আ’লীগ সভাপতি শেখ হারুন

খবর বিজ্ঞপ্তি ঃ গতকাল বটিয়াঘাটা উপজেলার ৩নং গঙ্গারামপুর ইউনিয়নের ডেওয়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা মানুষের মন ও শরীরকে সুস্থ ও সতেজ রাখে। কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও প্রয়োজন রয়েছে। কারণ খেলাধুলার ফলে শিশুরা বিপথগামী হবে না। প্রধান অতিথি অভিভাবকদের উদ্দ্যেশে বলেন, প্রত্যেককে খেয়াল রাখতে হবে কোন শিক্ষার্থী যেন খারাপ সংগে পড়ে মাদকের সাথে জড়িয়ে না পড়ে। প্রধান শিক্ষক এস এম ওসিয়ার রহমানের সভাপতিত্বে এবং পংকজ কুমার মন্ডল এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. নিমাই চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. নবকুমার চক্রবর্তী, সদস্য পাপিয়া সরোয়ার শিউলি, মোঃ জামিল খান, থানা শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান, গঙ্গারামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাদীউজ্জামান হাদী, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি হাজী সাইফুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মাহাফুজুর রহমান সোহাগ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, শেখ হুমায়ুন কবির মনি, মোঃ কুদ্দুস ফকির, আঃ রশিদ, সাবেক ইউপি সদস্য নিহার রঞ্জন রায়, পরিতোষ দেওয়ান, অমর রায়, আলামিন এহসান , জাফরিন, মাহামুদুল হাসান গালিব, চিশতি নাজমুল বাসার স¤্রাট, আহসান আহমেদ পাভেল, সোহেল মোড়ল, কংকন মোড়ল, মোর্শেদ রিয়াদ, নাজমুল ইসলাম হৃদয় প্রমুখ। পরবর্তীতে প্রধান অতিথি অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button