স্থানীয় সংবাদ

মোড়েলগঞ্জে রাতের আঁধারে এলজিইডির রাস্তা কেটে ব্যক্তি স্বার্থে ব্যবহার : অভিযোগ দায়ের

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞ্যহাটি হাসেম খার হাট এলাকায় এলজিইডির গ্রামীন রাস্তা রাতের আধারে কেটে ব্যাক্তি স্বার্থে ব্যবহার করছে স্থানীয় একটি কতিথ প্রভাবশালী চক্র। যা নিয়ে এলাকায় নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। রাতের আধারে সরকারী পিচের রাস্তা কেটে পানি প্রবেশ করানোর ঘটনায় এলাকাবাসীর পক্ষে স্থানীয় দৈবজ্ঞ্যহাটি ইউয়িনের ৭ নং ওয়ার্ড মেম্বর মোঃ আবু জাফর হাওলাদার গত বুধবার উপজেলা প্রকৌশলী বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। জানা গেছে, গত মঙ্গলবার রাত ১১ টা থেকে ১ টা পর্যন্ত এলাকার জনৈক সোহেল হাওলাদার ও শহীদ হাওলাদার রা হাসেম খার হাট এলাকার এলজিইডির নির্মান করা পিচের রাস্তা কেটে পানি সরবারহের জন্য পাইপ বসায়। রাতের আধারে এ ঘটনার সময় স্থানীয়রা জানতে পেরে সরকারের ৯৯৯ নম্বরে ফোন করে। ওই ফোন পেয়ে স্থানীয় সেলিমাবাদ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা রাতেই ঘটনাস্থলে আসে এবং পরিদর্শন করে চলে যায়। তবে পুলিশ আইনগত কোন ব্যবস্থা গ্রহন করে নাই। এ বিষয়ে সংশ্øিষ্ট ইউপি মেম্বর মোঃ আবু জাফর হাওলাদার বলেন, জনস্বার্থের জন্য এলজিইডির নির্মান করা এ পিচের রাস্তা কেটে ফেলার ঘটনায় উপায়ন্তর না পেয়ে এলাকাবাসীর পক্ষে আমি নিজেই মোড়েলগঞ্জ উপজেলা প্রকৌশলী বরাবরে লিখিত অভিযোগ দিয়েছি। মোড়েলগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম বলেন, বে-আইনিভাবে সরকারী রাস্তা কেটে ব্যাক্তি স্বার্থে ব্যবহার করা যাবে না। স্থানীয় মেম্বরের দেয়া অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button