স্থানীয় সংবাদ

প্রতারক চক্রের সদস্যকে ধরিয়ে দিতে দৌলতপুর থানা পুলিশের পুরস্কার ঘোষণা

স্কোপোলামিন ড্রাগ (শয়তানের নিশ্বাস) নিয়ে উদ্বিগ্ন খুলনাবাসী

স্টাফ রিপোর্টার : খুলনা শহরের বিভিন্ন স্থানে স্কোপোলামিন ড্রাগ (শয়তানের নিশ্বাস) ব্যবহার করে একটি প্রতারক চক্র সাধারন মানুষকে তাদের নিয়ন্ত্রনে নিয়ে প্রতারণার মাধ্যমে নগদ টাকা, স্বর্ণলংকারসহ দামী মালামাল হাতিয়ে নিচ্ছে। ওই প্রতারক চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছে সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে প্রতারক চক্রটি প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে থেকে তাদের এই অপকর্ম চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সময়ে দৌলতপুর থানা পুলিশ সিসি টিভি ক্যামেরা ফুটেজের মাধ্যমে স্কোপোলামিন ড্রাগ (শয়তানের নিশ্বাস) ব্যবহারকারী প্রতারক চক্রের এক সদস্যকে চিহ্নিত করেছে। থানা সূত্রে জানা গেছে, সিসি টিভি ক্যামেরা ফুটেজের মাধ্যমে স্কোপোলামিন ড্রাগ (শয়তানের নিশ্বাস) ব্যবহারকারী প্রতারক চক্রের চিহ্নিত সদস্যকে কোন ব্যক্তি দেখতে পারলে অথবা ওই চক্রের কোন সন্ধান পাওয়া গেলে সংশ্লিষ্ট থানা /জাতীয় জরুরী সেবা-৯৯৯ এ কল করে জানানোর জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে। প্রতারকদের তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে। খুলনা শহরের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণলংকারসহ দামী মালামাল হাতিয়ে নেয়া প্রতারক চক্রের সদস্যদেরকে ধরিয়ে দিতে পারলে সহায়তাকারীকে দৌলতপুর থানা পুলিশের পক্ষ থেকে নগদ ২০,০০০/- (বিশ হাজার) টাকা পুরস্কার প্রদান করা হবে। এ ব্যাপারে দৌলতপুর ট্রেড স্কুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মিলন সরকার জানান, দীর্ঘদিন ধরে প্রতারক চক্রটি প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে থেকে তাদের এই অপকর্ম চালিয়ে যাচ্ছে। সম্প্রতি সময়ে আমরা সিসি টিভি ক্যামেরা ফুটেজের মাধ্যমে স্কোপোলামিন ড্রাগ ব্যবহারকারী প্রতারক চক্রের এক সদস্যকে চিহ্নিত করেছি। প্রতারক চক্রের সদস্যদেরকে ধরিয়ে দিতে পারলে সহয়তাকারীকে নগদ অর্থ প্রদান করে পুরষ্কৃত করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button