স্থানীয় সংবাদ

মার্তৃভাষা দিবস উপলক্ষে কে এম পি’র ট্রাফিক নির্দেশনা

খবর বিজ্ঞপ্তি ঃ অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সুশৃঙ্খলভাবে পালনের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। শহীদ মিনার ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে মঙ্গলবার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত খুলনার বিভিন্ন পয়েন্টে রাস্তা বন্ধ থাকবে বলে জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) । প্রতিবছরের ন্যায় এবছরেও খুলনা শহীদ হাদিস পার্ক শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করবে সর্ব সাধারন। এসময় খুলনা সদর থানা মোড় থেকে ডিসি অফিস ও জজ কোর্ট মোড় পর্যন্ত সকল প্রকার যানবহন চলাচল বন্ধ থাকবে। এছাড়া হাদীস পার্কের পশ্চিম গেট থেকে মান্নান চটপটির মোড়,দক্ষিণ গেট থেকে বাংলাদেশ ব্যংক মোড় পর্যন্ত যানচলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে কে এম পি। যানবাহন চলাচলের জন্য বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া হাদীস পার্কের দক্ষিণ গেটের বিপরীতে ও সদর হাসপাতাল রোডে পার্কিং এর জন্য স্থান রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button