স্থানীয় সংবাদ

বাগেরহাটের মোল্লাহাটে এবার ভাতিজার ছুকিাঘাতে চাচা নিহত

বাগেরহাট প্রতিনিধি ঃ সম্প্রতি সময়ে মাদক, চুরি, জুয়া গ্রাম্য কোন্দল ও হত্যাকান্ডের ঘটনায় আলোচিত বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় এবার ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত হয়েছেন। আর এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে মোল্লাহাট উপজেলার জয়ঢিহি দাড়িঘাটা এলাকায়। ছুরিকাঘাতে নিহত চাচা জামিল সরদারের মৃতদেহ পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরেন করেছে। ঘটনা বিষয়ে স্থানীয়রা জানায়, এলাকার ইসরাইল সরদারের ছেলে রইস সরদার এলাকায় চুরিসহ নানা অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ায় রইসের চাচাতো চাচা জামিল সরদার মঙ্গলবার সকালে ইসরাইল সরদার কে বলে ছেলেকে সামলাতে। এক পর্যায়ে ইসরাইল তার ছেলে রইস কে তাৎক্ষনি ডেকে জিজ্ঞাসাবাদ করায় রইস ক্ষিপ্ত হয়ে তার কোমরে থাকা ধারালো চুরি জামিল সরদারের বুকে ঢুকিয়ে দেয়। এতে জামিল সরদার ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। এ সময় ঠেকাতে আসা সবুজ সরদার (৩২) ও দেলোয়ার সরদার (৫০) নামের দুইজন আহত হন। এ বিষয়ে মোল্লাহাট থানার ওসি আশরাফুল আলম বলেন, সকালে খবর পেয়ে আমরা স্বাস্থ্য কমপ্লেক্্র থেকে জামিল সরদারের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করেছি। ঘাতক রইস সরদার কে গ্রেফতারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button