খুলনা সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা

মহান শহীদ দিবস
খবর বিজ্ঞপ্তি : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) বিভিন্ন কর্মসূচি পালন করে। একুশে’র প্রথম প্রহরে হাদিস পার্কে শহীদ বেদীতে শ্রধা নিবেদনের মধ্যে দিয়ে কর্মসূচি শুরু হয়। বেলা ১১টায় খুলনা প্রেস ক্লাবে হুমায়ূন কবির বালু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু। সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো: সাহেব আলী, মল্লিক সুধাংশু, খুলনা সাংবাদিক ইউনিয়ন কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি মো: জাহীদুল ইসলাম, আলমগীর হান্নান, কোষাধ্যক্ষ দিলীপ বর্মণ, দপ্তর সম্পাদক শেখ আব্দুল হামিদ, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এসএম মনিরুজ্জামান, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, মিলন হোসেন, সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সদস্য শেখ আব্দুল হালিম, অহেদ উজ-জামান বুলু, দেব্রত রায়, রনজিৎ কুমার দেবনাথ রনো, শেখ কামরুল আহসান, সুনিল কুমার দাস, মহেন্দ্রনাথ সেন, এসএম ফরিদ রানা, হাসানুর রহমান তানজির, আব্দুস সাত্তার বাপ্পী খান, শামীম আশরাফ সেলী, সদস্য শেখ সেলিম, আল্ মাহমুদ প্রিন্স, মেহেদী মাসুদ খান, শামছুর নাহার মেঘলা, পলাশ ঢালী, লেলিন হোসেন অন্তর, ফকির গোলাম রসুল, এজাজ আলী জুয়েল প্রমুখ।



