স্থানীয় সংবাদ

সরদার হারুন দুর্দিনে আ’লীগের পরিক্ষিত নেতা ছিলেন

মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় শেখ হারুন

স্টাফ রিপোর্টার ঃ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ হারুনুর রশীদ বলেছেন, সরদার হারুন দুর্দিনে সংগঠনের জন্য পরিক্ষিত ছিলেন। রাজপথের লড়াকু সৈনিকের দায়িত্ব পালন করতেন। তিনি বিএনপি-জামায়েতের জন্য মূর্তমান আতংক ছিলেন। তার সাংগঠনিক দক্ষতায় ইর্ষান্বিত হয়ে বিএনপি-জামায়াত সন্ত্রাসীরা তাকে হত্যা করে। তার মতো দক্ষ নেতৃত্বকে হারিয়ে রূপসা উপজেলা আওয়ামী লীগের অপূরনীয় ক্ষতি হয়েছে। তিনি এ জঘন্যতম হত্যার বিচার দাবি করে বলেন, অচিরেই এ হত্যার বিচার করে অপরাধীদের ফাঁসি দেয়ার দাবি জানান। শুক্রবার সাড়ে ৬ টায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য, রুপসা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার হারুনুর রশীদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্বে বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময়ে বক্তৃতায় করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী। এসময়ে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা এ্যাড. রবীন্দ্র নাথ মন্ডল, কামরুজ্জামান জামাল, আক্তারুজ্জামান বাবু, জোবায়ের আহমেদ খান জবা, এম এ রিয়াজ কচি, ডা. মো. শেখ শহীদ উল্লাহ্, পাপিয়া সারোয়ার শিউলি, জামিল খান, মানিকুজ্জামান অশোক, ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ, শেখ মো. সামছুদ্দোহা বাঙালি, মো. গালিভ, অলোক রায়, রকিবুল ইসলাম সুমন, দ্বীপ পান্ডে বিশ^, আব্দুল্লাহ আল নোমান, চিশতি নাজমুল বাশার স¤্রাট, অনুপম মল্লিক, ইসমাঈল ¤্রধা ইমন, রকিফুল ইসলাম বাবু, জাহিদ হাসান, আরাফাত, গাজী মেহেদী, সাইফুল ইসলাম সাঈফ, আলামিন হোসেন, ফাহিম, তমল মন্ডল, নুর জামাল, দ্বীপ শেখর, তাপস বিশ^াস, নিলমনি প্রমূখ। স্মরণ সভা শেষে মরহুম সরদার হারুনুর রশীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button