স্থানীয় সংবাদ

খুলনায় গরীবের বন্ধু ডা. হাবিবুর রহমান আর নেই

খবর বিজ্ঞপ্তিঃ খুলনার প্রথিতযশা দন্ত চিকিৎসক ও ডেন্টাল সোসাইটির সভাপতি ডা. এস হাবিবুর রহমান (৮০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজিউন।) গত শনিবার দিবাগত রাত ১টা ৫০মিনিটের সময় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিতসহ নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত রবিবার বাদ জোহর খুলনা নগরীর ময়লাপোতা বায়তুল আমান জামে মসজিদে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মরহুমের মরদেহ নগরীর নিরালা কবরস্থানে দাফন করা হয়। তিনি গরীব রোগী চিকিৎসা করে এলাকায় সুনাম অর্জন করেছেন। ডেন্টাল সোসাইটি খুলনা জেলা শাখার সভাপতি বিশিষ্ট ডেন্টাল সার্জন সরদার হাবিবুর রহমানের মৃত্যুতে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি খুলনা জেলা শাখার পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button