স্থানীয় সংবাদ

ভেড়ামারায় ট্রলির চাকায় পৃষ্ঠ হয়ে পাখি ভ্যান চালক নিহত

ভেড়ামারা প্রতিনিধি ঃ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার হাওয়াখালী মাঠ নামক স্থানে চাউল বোঝায় স্ট্রিয়ারিং ট্রলির চাকায় পৃষ্ট হয়ে পাখি ভ্যান চালক আব্দুল মালেক নামে একজনের মৃত্যু হয়েছে। আব্দুল মালেক ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া হিসনা পাড়া গ্রামের মৃত মুনা শাহের ছেলে। ভেড়ামারা থানা ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, সোমবার বেলা ১০ টার সময় ভেড়ামারা-দৌলতপুর মহাসড়কের ভেড়ামারার হাওয়াখালী মাঠ নামক স্থানে চাউল বোঝায় স্ট্রিয়ারিং ট্রলির চাকায় পৃষ্ট হয়ে পাখি ভ্যান চালক আব্দুল মালেক নিহত হয়েছে। এঘটনায় ভেড়ামারা-দৌলতপুর মহাসড়ক ১ ঘন্টা যানচলাচল চলাচল বন্ধ ছিলো।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জহির বলেন, হাওয়াখালী মাঠ নামক স্থানে চাউল বোঝায় স্ট্রিয়ারিং ট্রলির চাকায় পৃষ্ট হয়ে পাখি ভ্যান চালক আব্দুল মালেক নিহত হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button