নগরীতে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৯মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- নগরীর পশ্চিম টুটপাড়ার আঃ খালেক তালুকদারের ছেলে আল-আমিন তালুকদার(২২), পশ্চিম টুটপাড়ার মৃত: টিটু হাওলাদারের ছেলে মোঃ রাজু হাওলাদার(২৫), মধ্যডাঙ্গার মৃত: কাজী মোখলেছুর রহমানের ছেলে মোঃ সিরাজুল ইসলাম ইবাদত(৩০), নড়াগাতী কুলাবাড়িয়া চরকান্দিপাড়ার আবু সাঈদ শেখের ছেলে মোঃ তারিকুল ইসলাম শেখ(৩৭), নতুন বাজারের মৃত: গোলামের ছেলে রবিউল ইসলাম(৩২), ছোট বান্দা লবণচরার দাউদ গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী(২৮), সবুজ সংঘ মাঠের পূর্বপাশের মৃত: রওশন গাজীর ছেলে আলামিন হোসেন রহিম(২৬), কেশবপুর মহাদেবপুরের মিজানুর রহমানের ছেলে আল-আমিন(৩০), সাতক্ষীরা সদর পার কুকরালীর মৃত: আব্দুল হাকিমের ছেলে শেখ ওহিদুল ইসলাম(৪০)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ৪০ বোতল ফেন্সিডিল এবং ৯৯৭ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৭ টি মাদক মামলা দায়ের করা হয়েছে।



