স্থানীয় সংবাদ

খুলনায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

স্টাফ রিপোর্টারঃ খুলনার রূপসায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। রূপসায় কাজদিয়া বাজার মালিবাগ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রূপসা উপজেলার টিএসবি’র মালিবাগ মোড়ে ট্রলির ধাক্কায় মো. আবির মোল্লা (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত যুবক গোপালগঞ্জ সদর উপজেলার বরফা গ্রামের কিসমত আলী মোল্লার ছেলে। বুধবার সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলটি খুলনাগামী ছিল, মালিবাগ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে ফকিরহাটের উদ্দেশ্যে আসা ট্রলি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় মোটরসাইকেল চালককে রুপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। রুপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও পিকিং সিকদার জানান, ট্রলির ধাক্কায় জখম আবির মোল্লা নামে একজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তিনি মারা যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শওকত কবীর জানান, টলির ধাক্কায় মোটরসাইকেল চালক আবির মোল্লা নামে একজন নিহত হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button