স্থানীয় সংবাদ

গণ-ইফতার মাহফিল ১৭ রমজান

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা
মহানগরীর

খবর বিজ্ঞপ্তি : ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির উদ্যোগে আগামী ১৭ রমজান বৃহস্পতিবার গণ-ইফতার মাহফিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গতকাল রবিবার (১৭ মার্চ) বাদ জোহর ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির মাসিক মিটিং নগর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও নগর সেক্রেটারী মুফতী ইমরান হুসাইনের পরিচালনায় উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, শেখ হাসান ওবায়দুল করিম, মোঃ আবু গালিব, মাওলানা দ্বীন ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, আলহাজ্ব আবুল কাশেম, আলহাজ্ব আমজাদ হোসেন, বীরমুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার বন্ধ, আলহাজ্ব আব্দুস সালাম, মোল্লা রবিউল ইসলাম, এইচ এম আরিফুল ইসলাম, গাজী ফেরদাউস সুমন, গাজী মিজানুর রহমান, মাওঃ নাসিম উদ্দিন, আবুল কালাম আজাদ, মোঃ কবির হোসেন, ক্বারী জামাল হোসেন, আব্দুস সালাম, শ্রমিক নেতা এস এম আবুল কালাম আজাদ, মোঃ ইব্রাহিম খান, যুবনেতা মোঃ ইমরান হোসেন মিয়া, মোঃ নাজমুল হোসেন, ছাত্রনেতা মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মাহাদী হাসান মুন্না প্রমুখ। মাসিক সভায় সবার সম্মতিক্রমে আগামী ১৭ ই রমজান ২৮ শে মার্চ বৃহস্পতিবার ডাকবাংলা চত্বরে গণ-ইফতার মাহফিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় নগরবাসীকে গণ-ইফতার মাহফিল কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button