স্থানীয় সংবাদ

খুলনায় আল-কুদস দিবস পালিত

খবর বিজ্ঞপ্তি ঃ আল কুদস দিবস হিসেবে রমজানের শেষ শুক্রবার পালন করে আসছে মুসলিমরা। মুসলমানদের প্রথম কেবলা পবিত্র বায়তুল মুকাদ্দাস দখলমুক্ত করার আন্দোলনের প্রতীকী দিন এটি। ১৯৬৭ সাল থেকে ইসরাইল বায়তুল মুকাদ্দাস দখল করে আছে। বিশ্বজুড়ে দিনটি এমন এক সময় পালিত হতে যাচ্ছে যখন ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের পাশবিক হামলা অব্যাহত রয়েছে।
শুক্রবার আহলুল বাইত ফাউন্ডেশন খুলনার উদ্যোগে নগরীর টুটপাড়া কবরস্থান মোড়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাদ জু’মা বিভিন্ন স্থান থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লি ভাইরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রণ করেন। ইসরাইলের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে মুখরিত বিক্ষোভ মিছিল নির্ধারিত স্থানে পৌঁছে মানববন্ধনে রূপ নেয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হাওজায়ে ইলমিয়া সাহেবুজ্জামান (আ.) এর অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ আলী রেজা যায়দী, হুজ্জাতুল ইসলাম মোঃ শহিদুল হক, বক্তব্য রাখেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অনুবাদ ও গবেষণা বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম ড. এম এ কাইয়ুম, আঞ্জুমান-এ-পাঞ্জাতানী’র সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল প্রমুখ।
সমাপনী বক্তব্য রাখেন ইসলামী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইব্রাহীম খলিল রাজাভী। তিনি তার বক্তব্যে বলেন যে, আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন নির্যাতিত ফিলিস্তিন মুসলিম ভাই-বোনদের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের সাথে একাত্মতা প্রকাশের উদেশ্যে অনুষ্ঠিত হচ্ছে। ইসলামী বিপ্লবের মহান নেতা হযরত আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী’র নির্দেশে প্রতি বছর রমজান মাসের শেষ শুক্রবার আল্-কুদস দিবস পালিত হয়ে আসছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব শীঘ্রই ইসরাইলের নাগপাশ থেকে ফিলিস্তিনী ভূখন্ড মুক্তি পাবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন ‘ঝঃধহফ ভড়ৎ চধষবংঃরহব” এর সদস্যবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button