স্থানীয় সংবাদ

খুলনার জুটমিলকে পুনরায় চালু করে আবারো শিল্পনগরীতে পরিণত করবো : এস এম কামাল

স্টাফ রিপোর্টার । বাংলাদেশ জুট এসোসিয়েশন বিজেএ’র আয়োজনে ৬ মার্চ শনিবার খুলনার দৌলতপুরে বাংলাদেশ জুট এসোসিয়েশনের নিজস্ব কার্যালয় বিজেএ’র চেয়ারম্যান শেখ ফরহাদ আহমেদ আকন্দ সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলে সম্মানিত অতিথি ছিলেন খুলনা ৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা।
সম্মানিত অতিথির বক্তৃতায় এস এম কামাল হোসেন বলেন, বাংলাদেশ জুট এসোসিশনের পাট ব্যবসায়ীদের যে সকল সমস্যা রয়েছে সে সকল সমস্যাকে আল্লাহর রহমতে সমাধান করে জননেত্রী হাসিনার বাংলাদেশের সোনালী আঁশ পাটকে আবারো পূর্বের স্থানে ফিরিয়ে আনার জন্য কাজ করবো। খুলনার জুটমিল পুনরায় চালু করে খুলনাকে আবারো শিল্পনগরীতে পরিণত করবো।খুলনার হারানো গৌরব কে আবার ফিরিয়ে আনবো ইনশাল্লাহ । বাংলাদেশের টানা ১৫ বছরে যত উন্নয়ন হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী এক হাসিনার হাত ধরেই হয়েছে। দক্ষিণ পঞ্চম অঞ্চলের মানুষের প্রাণের দাবি পদ্মা সেতু, রামপাল বিদ্যুৎ প্রকল্প, মেট্রোরেল,নতুন বিমানবন্দর, এক্সপ্রেস ওয়ে, চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বঙ্গবন্ধু টানেল,খুলনা-মংলা রেল পথ নির্মানসহ সারা বাংলাদেশকে রেল যোগাযোগের মাধ্যমে সংযোগ স্থাপন করেছেন। জাতির জনক বঙ্গবন্ধুর ত্বনয়া শেখ হাসিনা বাংলাদেশকে নিরাপদ ও বাসযোগ্য করার জন্য নিরলস কাজ করে চলেছেন। ছিন্নমূল গৃহহীন মানুষকে জমিও ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলে কোন মানুষ গৃহহীন থাকবে না নিরাপদে থাকবে। সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা স্মার্ট ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন।দেশরতœ,জননেত্রী,সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন। আজ সেটি বাস্তবায়ন হয়েছে।এখন আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ পাঠ ব্যবসায়ী শেখ আব্দুল মান্নান, বিজেএ’র প্রাক্তন চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান শরীফ, বিজেএ’র প্রাক্তন চেয়ারম্যান ও দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি শেখ সৈয়দ আলী, ভাইস চেয়ারম্যান শেখ কওছার আলী , বিজেএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ আব্দুস সাত্তার, জিয়াউদ্দিন আহমেদ,মিতা বাগচী , শেখ রুহুল আমিন, গাজী শরিফুল ইসলাম, আবুল কালাম আজাদ, শরীফ মোঃ শহীদুজ্জামান, রঞ্জন কুমার দাস, এস এম সাইফুল ইসলাম, খন্দকার হুমায়ুন কবির,মোহাম্মদ কুতুব উদ্দিন, এফ এম সাইফুজ্জামান,মোঃ আব্দুস সোবাহান শরীফ, সিরাজুল ইসলাম মোল্লা সহ বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের সকল ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ,নগর আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ মুন্সী মাহবুব আলম সোহাগ, খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান , দৌলতপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ,৫ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, দৌলতপুর থানা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এম এ সেলিম, সংরক্ষিত কাউন্সিলর মনিরা আক্তার প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button