স্থানীয় সংবাদ

কেন্দ্রীয় খাদ্য গুদাম হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচনে টান টান উত্তেজনা : হামলায় আহত ১

থানায় পাল্টাপাল্টি অভিযোগ

স্টাফ রিপোর্টার ঃ খুলনা কেন্দ্রীয় খাদ্য গুদাম হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সদস্য মোঃ মোতালেব শেখের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। জানা গেছে, বয়রা কেন্দ্রীয় খাদ্য গুদাম কিছু অসাধু ব্যক্তি নিজের ইচ্ছা মত সরকারি সম্পদ লোপাট করাসহ সিএসডি গোডাউন এলাকায় মাদকের স¤্রাজ্য গোড়ে তুলেছে।
তারা বিভিন্ন সময়ে এসব অবৈধ কর্মকা-ের প্রতিবাদ করা ও বাঁধা দেয়ায় সংগঠনের সদস্য মোঃ মোতালেব শেখ ও অন্যান্যদের উপর ক্ষিপ্ত হয়। এরই ধারাবাহিকতায়, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে মোতালেব সহ সিএসডি গোডাউনের অন্যান্য নেতৃবৃন্দ চায়ের দোকানে বসে থাকাকালীন অবস্থায় কোন কিছু বুঝে ওঠার আগেই একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র, এসএসপাইপ, লাঠি, রড, রামদা দিয়ে হামলা চালায়। হামলায় মোতালব ও বেল্লালসহ অন্যান্যদের শরীরের বিভিন্ন অংশ জখম হয়। এসময় সকলের ডাক চিৎকারে আশপাশের লোকজন ও পথচারীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা বর্তমান সভাপতি নাসির সরদার এর নাম উল্লেখ করে প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় বর্তমান সভাপতি নাসির সরদারের নাম উল্লেখ করে মোট ১৩ জনের নামে খালিশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সন্ত্রাসীদের হামলায় আহত বিল্লাল হোসেনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্তরা হলেন, নাসির সরদার, আজগর সরদার, ভুট্টো, মনোজ, তসলিম সরদার, গুলি খাওয়া সোরাব, উল্লাস সরদার, জামাল, মোসলেম, আনোয়ার, ছোট্ট, বেল্লাল, মুন্সী কালাম। এবিষয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সামনে খুলনা কেন্দ্রীয় খাদ্য গুদাম হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন এই বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব দুই পক্ষই অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button