স্থানীয় সংবাদ

জেলা বেবি টেক্সি শ্রমিক ইউনিয়নের জুস পানি ছাতা ও গামছা বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা বেবি টেক্সি শ্রমিক ইউনিয়ন কর্তৃক ডাকবাংলা ইউনিয়ন চত্বরে খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, সংসদ সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সালাউদ্দিন জুয়েল এবং কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেল এর পক্ষ থেকে ইউনিয়ন শ্রমিক ও পথচারীদের মাঝে জুস, পানি, ছাতা ও গামছা বিতরণ করা হয়। ৪ মে বেলা ১২টায় খুলনা জেলা বেবি টেক্সি শ্রমিক ইউনিয়ন ডাকবাংলা সভাপতি ও ২৩ ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ফয়েজুল ইসলাম টিটো ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সোনা এর নেতৃত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন খুলনা মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। বিশেষ অতিথি ছিলেন নগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগ, নগর যুবলীগের সদস্য মোঃ শওকত হোসেন। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ- সভাপতি শেখ আব্দুল জব্বার, শেখ শমসের আলী,শেখ জাহিদুল ইসলাম কালু,কাজল,মোঃ কালাম, মোঃসাগর,মোঃ জাহাঙ্গীর, ফরিদ আহম্মেদ, লিটন,সিদ্দিক হাওলাদার ও নুর আলম এবং ২৩ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ শফিকুল ইসলাম সুমন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button