৮ মে থেকে ফুলতলার রবীন্দ্র কমপ্লেক্সে তিন দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকমেলা

গৌর হরি দাস, ফুলতলা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণদিহি গ্রামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। ফুলতলা বাজার থেকে এর দুরত্ব সাড়ে তিন কিলোমিটার। কবির ১৬৩তম জন্ম বার্ষিকী উপলক্ষে আগামী ২৫ বৈশাখ থেকে বসবে ৩ দিন ব্যাপি আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকমেলা। প্রথম দিন ৮ মে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) এমপি। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে “সোনার বাংলা স্বপ্ন ও বাস্তবতাঃ রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু” বিষয়ের উপর আলোচনা করবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম (বার), খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার অধ্যাপক মোঃ আলমগীর কবির। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করবেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। সভাপতিত্ব করবেন খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। দ্বিতীয় দিন ৯ মে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে “রবীন্দ্রসাহিত্যে বহুমাত্রিকতা” বিষয়ের উপর আলোচনা করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. তানভীর দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। লোকমেলার শেষ দিন ১০ মে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ। মুখ্য আলোচক হিসেবে “রবীন্দ্রসাহিত্যে প্রকৃতি ও মানবিকতা” বিষয়ের উপর আলোচনা করবেন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক জ্যোৎ¯œা চট্টোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক বিপিএম (বার), পিপিএম, খুলনার ডিআইজি মঈনুল হক বিপিএম (বার), পিপিএম, খুলনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সরদার মাহাবুবার রহমান। সভাপতিত্ব করবেন খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। উল্লেখ্য, লোকমেলার পাশাপাশি প্রতিদিন সন্ধায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।



