খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নবাগত অধ্যক্ষ মোঃ আতা হিয়া

সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে সকলের সহযোগিতায় প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব
খানজাহান আলী থানা প্রতিনিধিঃ খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) হিসাবে মোঃ আতা হিয়া বিন খুদা যোগদান করেছেন। এর আগে তিনি সিরাজগঞ্জের কামারখন্দ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অত্যান্ত দক্ষতা ও সততার সাথে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। গতকাল ৫ মে রবিবার সকালে তিনি নতুন কর্মস্থল খুলনা টিটিসিতে পৌছালে প্রতিষ্ঠানের কর্মরতরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তিনি বদলীকৃত অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামসহ প্রতিষ্ঠানের সহকর্মীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। প্রতিষ্ঠানের বিদায় অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামকে নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বদলী করা হয়েছে।
খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম বিরোধি শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের ধারাবাহিক আন্দোলনে প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন অচলাবস্থা বিরাজ করছিল। অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দুটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের তদন্ত সম্পন্ন হওয়ার পর অবশেষে গত ২৩ এপ্রিল প্রবাসী কল্যাণ ও বৈদেশীক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব এ এস এম ফজলুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ কাজী বরকতুল ইসলামকে নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এবং সিরাজগঞ্জের কামারখন্দ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সংযুক্ত থাকা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আতা হিয়া বিন খুদাকে খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে সংযুক্ত করেন। গতকাল রবিবার তিনি নতুন কর্মস্থলে যোগদান করলেও তিনি দায়িত্ব বুঝে পায়নি বলে জানাগেছে।
যোগদানকারী অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)মোঃ আতা হিয়া বিন খুদা দৈনিক প্রবাহকে বলেন, প্রতিষ্ঠানের মানোউন্নয়নে আমার সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে সকলের সহযোগিতায় প্রতিষ্ঠানটির সুনাম ফিরিয়ে আনার চেষ্ঠা অব্যাহত থাকবে। তিনি বলেন সকলের সহযোগিতায় দেশের নাগরিকদেরকে দক্ষ ও প্রশিক্ষিত জনসম্পদ রুপান্তর করে স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তুলবো। তিনি দৈনিক প্রবাহের মাধ্যমে এলাকাবাসী, প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, প্রশিক্ষণার্থীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।



