স্থানীয় সংবাদ

‘শিল্পী সংস্থার বিশেষ নিবেদন শান্তি বারতায় রবীন্দ্রনাথ

# অনুষ্ঠিত হলো রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে #

খবর বিজ্ঞপ্তি ঃ ৮ মে বুধবার সন্ধ্যা ৬টা৪৫ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্প সংস্থা, খুলনা এবং জেলা শিল্পকলা একাডেমি খলনার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ৯৬৩ তম রবীন্দ্র জয়ন্তীর বিশেষ নিবেদন ‘শান্তি বারতায় রবীন্দ্রনাথ’। মহাবিশ্বে মুক্তির অন্বেষণ এবং বিশ্বজুড়ে শান্তির বারতাবহ রবীন্দ্র সঙ্গীত, নৃত্য এবং আবৃত্তি নিয়ে সাজানো হয়েছিল আজকের অনুষ্ঠান। ৬০জন শিল্পী সমবেত নিবেদন পরিবেশন করেন ৬টি রবীন্দ্রসঙ্গীত। এছাড়া একক ও যৌথ গান পরিবেশনায় ছিলেন স্বাগতা সুস্মিত সাইফ আহমেদ, জয়া অধিকারী, অভ্রজিৎ দাস, স্মৃতিকনা মন্ডল কাকলি রায়, শুভ সেন, উর্মি আক্তার, তনুশ্রী হালদার, অন্বেষা মন্ডল নিধী, রথিন বিশ্বাস, অতনু হাওলাদার, অপর্ণা সরকার, অর্ণব মন্ডল, অর্ক দাশ, কমলিকা রায়, তিথি তরফদার। আবৃত্তি পরিবেশন করেন আতিয়া রব, প্রসূন রায় এবং শিল্পকলা আবৃত্তি বিভাগ। সঞ্চালনায় ছিলেন আবিদা রওশন প্রমা এবং ঐশী রায়। নৃত্য পরিচালনায় ছিলেন মুনিয়া আলম, বাদ্যযন্ত্র সঙ্গতে ছিলেন বরেণ্য বংশীবাদক নিখিল কৃষ্ণ মজুমদার, এস্রাজে ঝুম্পা রায়, তবলায় জ্যোতি রায় ও প্রিতম সাহা এবং মন্দিরায় দেবার্পন দাশ। শ্যুভেচ্ছা বক্তব্যে সুজিত কুমার সাহা, জেলা কালচারাল অফিসার খুলনা বলে, খুলনা রবীন্দ্রচর্চার সূতিকাগার এবং খুলনায় রবীন্দ্রনাথের সৃষ্টি ও কর্ম প্রচার প্রসারে আমরা যথেষ্ঠ উদ্যমী, আজকের অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনায় ও পরিচালনায় ছিলেন সৈয়দা নিগার বানু, আবিদা রওশন প্রমা এবং সুস্মিত সাইফ আহমেদ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button