স্থানীয় সংবাদ

খুলনায় ৬ বছরের শিশু ধর্ষণের শিকার : ধর্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ খুলনার দিঘলিয়া উপজেলায় ছয় বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকাল ৫টায় উপজেলার বারাকপুর গ্রামে। এ ব্যাপারে ধর্ষিতার নানী আকলিমা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে দিঘলিয়া থানায় মামলা দায়ের করে।
পুলিশ ধর্ষককে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করে। ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর উত্তর পাড়ায় বুধবার (৮ মে) বিকাল ৫ টার দিকে ছয় বছরের শিশুটি উঠানে খেলা করা অবস্থায় পাশের বাড়ির ধর্ষক হারুন মিনা (৪৫) তাকে ঘরে ডেকে নিয়ে জোর করে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে লোকজন ছুটে এসে ধর্ষক হারুন মিনাকে হাতেনাতে ধরে ফেলে এবং শিশুটিকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডাঃ তাসনিয়া শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়ে দেয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম বলেন, এ ঘটনা এলাকায় জানাজানি হলে একটি মহল ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এবং ভুক্তভোগীকে থানায় আসতে বাধার সৃষ্টি করে। তখন শিশুর স্বজনরা ৯৯৯) কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষক হারুনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তার বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষক হারুন মিনাকে গ্রেফতার করে। এ ব্যাপারে ধর্ষিতার নানী আকলিমা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে দিঘলিয়া থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার দিঘলিয়া থানা পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের বলেন, পুলিশ সংবাদ পেয়ে দ্রুত সময়ের মধ্যে ধর্ষককে আটক করতে সক্ষম হয়। এ ধরনের জঘন্য অপরাধীর দৃষ্টন্ত মূলক শাস্তি নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button