স্থানীয় সংবাদ

খুলনায় রাস্তায় ময়লা ফেললেই ব্যবস্থা : কেসিসি মেয়র

স্টাফ রিপোর্টার ঃ খুলনা শহরের সব রাস্তার কাজ শেষ হওয়ার পর রাস্তায় কেউ ময়লা ফেললেই ব্যবস্থা নেওয়া হবে। শহরের বিভিন্ন স্থানে ডাস্টবিন রয়েছে তা কেউ ব্যবহার করে না। এনভায়রনমেন্ট রেজিলেন্স বিল্ডিং (ইআরবি) প্রকল্পের পিপলস ডায়ালগ প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই নগরায়ণ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক এ কথা বলেন। বুধবার মহানগরীর হোটেল টাইগার গার্ডেন ইন্টারন্যাশনালের সম্মেলন কক্ষে প্রোমোটিং অ্যাডভোকেসি অ্যান্ড রাইট্স প্রজেক্টের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন এ সভার আয়োজন করে। সভায় বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য (এমপি) হাবিবুন নাহার, খুলনা-১ আসনের সংসদ সদস্য (এমপি) ননী গোপাল ম-ল, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের পিএআর কর্মসূচির চিফ অব পার্টির কেটি ক্রোক, কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের প্রোগ্রাম ম্যানেজার (গভর্নেন্স) তানিয়া আজুজি, খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. আব্দুল্লাহ, খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিতান কুমার ম-ল। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ মতামত রাখেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সরকারি অধ্যাপক ও ইউআরপির বিভাগীয় প্রধান ড. তুষার কান্তি রায়, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চিফ ইঞ্জিনিয়ার কাজী সাবিরুল আলম ও খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নুরুজ্জামান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button