কাজি আমিনুল হকের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও খুলনা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজি আমিনুল হক অসুস্থ হয়ে বর্তমানে থাইল্যান্ডে চিকিৎসাধীন আছেন। তাঁর সুস্থতা কামনা করে সংঘ মিত্র পূজা কমিটির উদ্যোগে গতকাল ইউনাইটেড ক্লাবে এক বিশেষ প্রার্থনা সভা সংঘ মিত্র পূজা কমিটির সাধারণ সম্পাদক ভবেশ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, আদি কালীবাড়ী পূজা মন্দির কমিটির সভাপতি পলাশ কুমার সাহা, সংঘ মিত্র পূজা কমিটির সভাপতি কৃষ্ণ রায়, সাবেক সভাপতি সুব্রত শেঠ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তন্ময় সাহা, ইন্দ্রজিৎ কু-ু গোপাল, দিপু সাহা, বাসুদেব রায়, দেবব্রত সরকার মণ্টু, সুমন দাস, পাপ্পু সিংহ, মৃদুল, রিপন সাহা, গোবিন্দ ঘোষ, মিলন ভদ্র মিলু, রকি সাহা, লালু সাহা, সুজন সরকার, শান্ত বণিক, নীল দত্ত, ঋতিক বিশ্বাস, শুভ, অন্তু প্রমুখ।



