স্থানীয় সংবাদ

আসন্ন কোরবানিতে পর্যাপ্ত পরিমাণে গবাদিপশু মজুত আছে : প্রাণী সম্পদ কর্মকর্তা

# ২৫ হাজার নারিকেল চারা বিতরণ করা হবে। কৃষকপ্রতি পাঁচটি করে নারিকেল গাছের চারা পাবেন #

স্টাফ রিপোর্টার ঃ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলাম সভায় জানান, আসন্ন কোরবানিতে খুলনায় পর্যাপ্ত পরিমাণে গবাদিপশু মজুত রয়েছে। খুলনা জেলায় কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ৬৭ হাজার ৫৪টি ও ছাগল/ভেড়ার সংখ্যা ৮৯ হাজার দুইশত ২৪টি। মোট গবাদিপশুর চাহিদার সংখ্যা এক লাখ ৫৬ হাজার দুইশত ৭৮টি। চাহিদার পরিমাণ এক লাখ ৩৪ হাজার চারশত ৪৩টি। চাহিদার বিপরীতে ২১ হাজার আটশত ৩৫টি গবাদিপশু উদ্বৃত্ত থাকবে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জানান, আগামী ২১ মে দ্বিতীয় পর্বে খুলনা জেলার দিঘলিয়া, তেরখাদা ও ফুলতলা উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হবে। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তিনি আশা করেন। এক্ষেত্রে সকলের সহযোগিতা করা প্রয়োজন। তিনি আরও বলেন, আগামী শুক্রবার দিবাগতরাত ও শনিবারে ঘূর্ণিঝড় ‘রিমেল’ খুলনা জেলার কয়রা, পাইকগাছা, দাকোপসহ বিভিন্ন উপজেলাতে আঘাত হানতে পারে। এজন্য উপজেলাসমূহে ছয়শত চারটি আশ্রয় কেন্দ্র ও তিনটি মুজিবকেল্লা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া বিভিন্ন উপজেলায় পাঁচ হাজার দুইশত ৮০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে। ঘূর্ণিঝড়সহ যেকোন দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের নিদের্শনা দেন জেলা প্রশাসক। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button