জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তিঃ খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মে মাসের সভা রবিবার সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ সভায় জানান, গত মাসে জেলা পুলিশের অধিক্ষেত্রে ২৫৩টি মামলার মধ্যে ১৫৬টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। দুইটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। যার মধ্যে দেশীয় একটি পাইপগান ও একটি শুটারগান। গাঁজা উদ্ধার করা হয়েছে আট কেজি, গাঁজার গাছ আটটি, ইয়াবা ট্যাবলেট দুইশত ২৮টি। আগামী ২১মে দ্বিতীয় পর্বে খুলনা জেলার দিঘলিয়া, তেরখাদা ও ফুলতলা উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন প্রায় এক হাজার আটশত ৬৩ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে। জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ সভায় জানান, ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে আগামী ২১ মে খুলনা জেলার তেরখাদা, দিঘলিয়া ও ফুলতলা উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনি সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানোর জন্য বিভাজন করা হয়েছে। নির্বাচনকালীন প্রায় সাড়ে তিন হাজার ভোটগ্রহণকারী কর্মকর্তা ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন সভায় জানান, শতভাগ বোরোধান কাটা সম্পন্ন হয়েছে। দুই লাখ ৯৮ হাজার সাতশত ৬০ মেট্রিক টন চাউলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে চার হাজার পাঁচশত কৃষকের মাঝে দুই লাখ



